ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায়

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ-সংক্রান্ত জারি করা রুল খারিজ করে আদালত গ্রামীণ কল্যাণের আয়কর সংক্রান্ত দাবি বহাল রাখেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে মামলাটির শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
তৎকালীন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহারের পাশাপাশি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে মামলাটি নতুন একটি বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের আয়কর দাবি নিয়ে গ্রামীণ কল্যাণ ২০১৭ সালে পৃথক দুটি রিট আবেদন করে। কর পুনর্মূল্যায়নের পর প্রতিষ্ঠানটির কাছে ওই কর বাবদ অর্থ দাবি করে এনবিআর।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বৃহস্পতিবার নতুন বেঞ্চ সেই রুল খারিজ করে দেন।
রুল খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে সংশ্লিষ্ট করবর্ষগুলোর জন্য এনবিআর দাবি করা আয়কর আদায় করতে পারবে। ফলে প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা হিসেবে দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের পথও সুগম হলো।








