নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন পেলেন ২০০ জন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে সিভিল জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল করা হবে।
মনোনীত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য হলে অথবা প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে বিরূপ তথ্য পাওয়া গেলে তার মনোনয়নও বাতিল হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কমিশন জানিয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি পাওয়া গেলে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও ১৮তম বিজেএস পরীক্ষা ২০২৫-সংক্রান্ত ফলাফল ও বিভিন্ন নোটিশ প্রকাশ করা হয়েছে।








