Logo

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২০
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
ছবি: সংগৃহীত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

চার দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২১ সেপ্টেম্বর একই মামলায় গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা মো. ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, মরিয়মের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও প্ররোচনা বা সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হতে গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে তদন্ত সংস্থা। আগের রিমান্ডে পাওয়া তথ্য যাচাই এবং তদন্তের প্রয়োজনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃহস্পতিবারের শুনানিতে তদন্ত কর্মকর্তা জানান, আগের জিজ্ঞাসাবাদে গাজী নজরুল ইসলাম মরিয়ম আবেগপ্রবণ ছিলেন এবং পারিবারিক বিভিন্ন কারণে তার মৃত্যু হয়েছে বলে তথ্য দিয়েছেন। এসব বক্তব্যের সত্যতা যাচাইসহ ঘটনার বিস্তারিত তথ্য জানতে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD