Logo

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৬
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।

এর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে তার বিরুদ্ধে ২৪-এর ‘ক’ ধারায় অভিযোগ আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে এর আগে রাকিবুলকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

বিজ্ঞাপন

তবে অডিওটি নিজের নয় বলে দাবি করেছেন রাকিবুল। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD