Logo

স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান স্বামী, সাত বছর পর মৃত্যুদণ্ড

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
২২ নভেম্বর, ২০২৬, ১৬:৪৭
স্ত্রীকে হত্যার পর পালিয়ে যান স্বামী, সাত বছর পর মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে স্বামী মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন নরসিংদীর মাধবদী খাদিমার চর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ সত্যতা নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর কে এম টুটুল চৌধুরী বলেন, হত্যাকাণ্ডের প্রায় ১৫ বছর আগে মোবারক আড়াইহাজারের কলাগাছিয়া উত্তরপাড়া এলাকার হাসেন আলীর মেয়ে ছালেহা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে মোবারক তার স্ত্রী ছালেহাকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতো। তাদের এক ছেলে, এক মেয়ে রয়েছে।

এরই মধ্যে ২০১৯ সালের ৯ অক্টোবর দিবাগত রাতে মোবারক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর পালিয়ে যায়। এসময় ছেলে মেহেদী হাসানের চিৎকারে আশপাশের লোকজন এসে ছালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ছালেহা সৌদি আরব থাকতেন। হত্যাকাণ্ডের দুই মাস আগে তিনি দেশে এসেছিলেন।

এ ঘটনায় নিহতের বাবা হাসেন আলী বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার সেই মামলায় মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন আদালত।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD