Logo

সৌদিতে এবার পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৬, ২০:০১
সৌদিতে এবার পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মাদক পাচারের অভিযোগে মোহাম্মদ আসাদ জায়েব জেহানজাইব খান নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১৫ নভেম্বর) তার এ দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী, ওই পাকিস্তানি নাগরিক মেথামফেটামিন নামের মাদক সৌদি আরবে পাচার করেছিলেন। পরে দেশটির নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে। তদন্ত শেষে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। আপিল আদালতেও আগের রায় বহাল থাকে। পরে সুপ্রিম কোর্ট রায়টি অনুমোদন করেন। সব আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় নির্দেশ জারি করা হয়।

বিজ্ঞাপন

এরপর ১৪৪৮ হিজরির ৫ জমাদিউস সানি, অর্থাৎ ২০২৬ সালের ১৫ নভেম্বর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাদকের বিপদ থেকে সমাজকে রক্ষা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি কার্যকর করা হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ

সূত্র: আজেল নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD