Logo

সেরা গোলদাতার খেতাবও মেসির

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
সেরা গোলদাতার খেতাবও মেসির
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের সেরা গোলদাতার খেতাব এখন লিওনেল মেসির। পিএসজিতে পাড়ি দিয়েই সেরা বনে গেলেন এই আর্জেন্টাইন।বার্সেলোনা ছেড়ে...

বিজ্ঞাপন

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের সেরা গোলদাতার খেতাব এখন লিওনেল মেসির। পিএসজিতে পাড়ি দিয়েই সেরা বনে গেলেন এই আর্জেন্টাইন।

বার্সেলোনা ছেড়ে লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমানোর পর প্রথম গোলের দেখা পান সেপ্টেম্বরে ম্যানচেস্টার সিটির বিপক্ষের ম্যাচে। ঘরের মাঠে ৭৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। 

বিজ্ঞাপন

১৩ ডিসেম্বর উইরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সেরা দশ গোলের তালিকায় উঠে আসে মেসির গোলটি। 

সেরা গোল নির্বাচনে দশ লাখ ভোটের মধ্যে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পায় মেসির গোল। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ শতাংশ ভোটে পোর্তোর বিপক্ষে লিভারপুলের থিয়োগো আলকান্তারার গোল। 

১৩ শতাংশ ভোটে তৃতীয় হয়েছেন ডায়নামো কিয়েভের বিপক্ষে বায়ার্ন মিউনিখের লেভান্দোভস্কির গোল। 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD