Logo

ভৈরবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ভৈরবে  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউজ...

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউজ হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

বিজ্ঞাপন

আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন বলেন, ‘দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেওয়া হচ্ছিল। খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায়।’

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD