Logo

কর্মী ছাঁটাই করবে মেটা

profile picture
জনবাণী ডেস্ক
৮ নভেম্বর, ২০২২, ১০:০১
কর্মী ছাঁটাই করবে মেটা
ছবি: সংগৃহীত

বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা

বিজ্ঞাপন

ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, চলতি সপ্তাহে এই কর্মী ছাঁটাই হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গতকাল রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা। এতে কয়েক হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বলা হয়েছে, বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা।

বিজ্ঞাপন

অক্টোবরে মেটা’র পূর্বাভাসে আগামী কয়েক মাস মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। চলতি বছরে কোম্পানিটি হাজার কোটি ডলার মূল্য হারিয়েছে।

বিজ্ঞাপন

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD