Logo

গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যেই জামিনে ইলিয়াস

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, ১২:০৬
গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যেই জামিনে ইলিয়াস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হন সাংবাদিক ইলিয়াস

বিজ্ঞাপন

নিউইয়র্ক পুলিশের হাতে আটক হওয়া সাংবাদিক ইলিয়াস হোসেন জামিন পেয়েছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জামিন পান তিনি। এর আগে গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার হন প্রবাসী সাংবাদিক ইলিয়াস।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে একাধিক প্রবাসী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের  মামলায় গ্রেফতার হন সাংবাদিক ইলিয়াস। 

বিজ্ঞাপন

এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD