Logo

টাঙ্গাইল মধুপুরে কৃষাণ কৃষাণীর মাঝে পেয়াজ বীজ বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১১ নভেম্বর, ২০২২, ১৬:৩৫
টাঙ্গাইল মধুপুরে কৃষাণ কৃষাণীর মাঝে পেয়াজ বীজ বিতরণ
ছবি: সংগৃহীত

পুষ্টিসমৃদ্ধ উচ্চ মূল্যের শষ্য উৎপাদনে উৎসাহিত করার জন্য পিয়াজ বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুপুরে ৪২ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫কেজি করে বীজ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুরে পুষ্টিসমৃদ্ধ উচ্চ মূল্যের শষ্য উৎপাদনে উৎসাহিত করার জন্য পিয়াজ বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুপুরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে দুপুরে ৪২ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫কেজি করে বীজ বিতরণ করা হয়।

বিআরডিবি মধুপুরের সভাপতি নুরুল আলম খান রাসেলের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। 

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমূখ। এ সময় পল্লী উন্নয়ন বোর্ডের উপকারভোগিদের মাঝে ৭লাখ টাকার আবর্তক ঋণ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD