Logo

রোজা অবস্থায় পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
৫ মার্চ, ২০২৬, ২০:৪৩
রোজা অবস্থায় পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী-তে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত নকিবুল ইসলাম নকিব (১৫) ভেড়ামারা সরকারি পাইলট হাইস্কুল-এর নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

নকিব ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকার বাসিন্দা আবুল বাশারের ছেলে এবং দৈনিক দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক মাসুদ করিমের ভাতিজা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোজা অবস্থায় বিকেলে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে নকিব। এ সময় সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD