Logo

প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজাসহ,গ্রেফতার এক

profile picture
জনবাণী ডেস্ক
১৫ নভেম্বর, ২০২২, ১৩:২৫
প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজাসহ,গ্রেফতার এক
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে প্রাইভেটকার থেকে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

লালমনিরহাটে প্রাইভেটকার থেকে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

সোমবার (১৪ নভেম্বর) সকালে লালমনিরহাট  সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজায় একটি প্রাইভেট কারসহ একজনকে আটক করেন । আটককৃত মাদক ব্যাবসায়ীর নাম  আনোয়ার হোসেন দুলাল (২৯) ।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন দুলাল (২৯) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার করুসা ফেরুসা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া মৌজাস্থ তিস্তা টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি  সন্দেহজনক খয়েরী রংয়ের  একটি প্রাইভেটকারে  তল্লাশি চালিয়ে কারের ভিতরে বিশেষ কায়দায় প্লাষ্টিকে মোড়ানো ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং কারে থাকা একজনকে আটক করেন এবং কারটি জব্দ করা করা হয়। 

এ বিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম  সত্যতা নিশ্চিত করে বলেন,গাঁজা নিয়ে প্রাইভেট কারে কুড়িগ্রাম থেকে রংপুরে আসার পথে ৫২ কেজি গাঁজা সহ একটি প্রাইভেট কারকে আটক করা হয়। এ বিষয়ে সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD