Logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে তীব্র যানজট

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২২, ১০:১১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে তীব্র যানজট
ছবি: সংগৃহীত

দুর্ঘটনা এড়া‌তে বুধবার রাত ১২টা থে‌কে রাত ২টা পর্যন্ত পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজায় টোলবুথগু‌লো বন্ধ রাখা হয়

বিজ্ঞাপন

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়‌কে তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা থেকে বাসাইল উপ‌জেলার ঐখোলা পর্যন্ত ৩৫ কি‌লো‌মিটার মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২৯ ডি‌সেম্বর) ভোর রাত থে‌কে মহাসড়‌কে এ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।  

বিজ্ঞাপন

‌বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, ঘন কুয়াশায় সেতুর ওপর দুর্ঘটনা এড়া‌তে বুধবার রাত ১২টা থে‌কে রাত ২টা পর্যন্ত পূর্ব ও প‌শ্চিম টোলপ্লাজায় টোলবুথগু‌লো বন্ধ রাখা হয়। প‌রে মহাসড়‌কে গা‌ড়ির দীর্ঘসা‌রি ও যানজ‌ট সৃ‌ষ্টি হওয়ায় উভয়পা‌ড়ে ১৪‌টি টোলবু‌থের ম‌ধ্যে সেতুপূর্ব পা‌ড়ে দুইটি ও প‌শ্চি‌মের দুইটি টোলবুথ খোলা রাখা হয়।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি শ‌ফিকুল ইসলাম জানান, ক‌য়েক‌দিন ধ‌রেই ঘন কুয়াশার কার‌ণে সেতু‌তে টোল আদায় বন্ধ থাকায় সকা‌লের দি‌কে মহাসড়‌কে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD