Logo

নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

profile picture
উপজেলা প্রতিনিধি
নাগরপুর, টাঙ্গাইল
১৯ এপ্রিল, ২০২৬, ১৫:১৪
নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল
ছবি: প্রতিনিধি

নাগরপুর উপজেলায় জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম।

বিজ্ঞাপন

জেলা জুড়ে একযোগে চালু হওয়া এই উদ্যোগের আওতায় এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

রবিবার (১৯ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, কার্ডধারী গ্রাহকদের চাহিদা অনুযায়ী নির্ধারিত পরিমাণ জ্বালানি সরবরাহ করা হবে।

বিজ্ঞাপন

বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করে কার্ড সংগ্রহের আহ্বান জানিয়েছে প্রশাসন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়ম প্রতিরোধ করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। আমরা জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নজরদারি অব্যাহত রাখব।”

কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশন-এর স্বত্বাধিকারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

সরকার নির্ধারিত বর্তমান জ্বালানি তেলের দাম অনুযায়ী—ডিজেল: ১১৫ টাকা প্রতি লিটার, অকটেন: ১৪০ টাকা প্রতি লিটার, পেট্রোল: ১৩৫ টাকা প্রতি লিটার, কেরোসিন: ১৩০ টাকা প্রতি লিটার।

স্থানীয়দের প্রত্যাশা, এই নিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি খাতে অনিয়ম কমবে এবং পুরো জেলায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD