Logo

অবশেষে রাজধানীর আকাশে দেখা মিলল সূর্যের

profile picture
জনবাণী ডেস্ক
১০ জানুয়ারি, ২০২৩, ০৯:০৯
অবশেষে রাজধানীর আকাশে দেখা মিলল সূর্যের
ছবি: সংগৃহীত

বাসার ছাদ, বারান্দা কিংবা ফাঁকা স্থানে রোদের উষ্ণতা নেন সববয়সী মানুষ।

বিজ্ঞাপন

অবশেষে রাজধানীর আকাশে সূর্যের দেখা মিলেছে। কয়েকদিনের টানা শীতের পর কিছুটা স্বস্তি পেল সাধারণ মানুষ। সকালে কর্মস্থলে যাতায়াতে কিছুটা স্বাচ্ছন্দ।

সোমবার (৯ জানুয়ারি) সকাল বেলা রোদের দেখে পেয়ে ঘর থেকে বের হন অনেকে। স্বস্তি এসেছে রাস্তার জুবুথুবু হয়ে থাকা অসহায়দের মাঝেও। বাসার ছাদ, বারান্দা কিংবা ফাঁকা স্থানে রোদের উষ্ণতা নেন সববয়সী মানুষ।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানায়,  ঢাকায় আজ তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা গতদিন ছিলো ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুয়েক দিনে কুয়াশা পুরোপুরি কেটে না গেলেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বলে জানায়  আবহাওয়া অধিদফতর। 

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD