Logo

ঢাকা আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

profile picture
জনবাণী ডেস্ক
৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১৪:৪৪
ঢাকা আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি: সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ এনে সরকারি মাদ্রাসা-ই- আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ

বিজ্ঞাপন

সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজের অভিযোগ এনে সরকারি মাদ্রাসা-ই- আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুণ্ড স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার অন্তর্গত সরকারি মাদ্রাসা-ই-আলীয়া ছাত্রলীগের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী অভিযোগের ভিত্তিতে উপযুক্ত কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত কারণ দর্শানোতে ব্যর্থ হওয়ায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ২৯ শে নভেম্বর জুবায়ের খানকে সভাপতি ও মোতাকিফ বিল্লাহ জুনায়েদকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের তৎকালীন সভাপতি মেহেদি হাসান এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD