Logo

দুই কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১৩ মার্চ, ২০২৩, ১১:৪৪
দুই কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার
ছবি: সংগৃহীত

অভিযান পরিচালনা করে এ টাকা উদ্ধার করা হয় এ ঘটনায় এখন পর্যন্ত আটকজনকে গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরা থেকে ডাচ্-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত আটজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে দুই কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে মোট উদ্ধার হলো ৬ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

রবিবার (১২ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বিজ্ঞাপন

তিনি জানান, মিরপুর, বনানী, সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আটকজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ্-বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে তিন কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD