Logo

মেয়র জাহাঙ্গীরের পদের বিষয়ে হাইকোর্টের রায় বৃহস্পতিবার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৩, ০৯:১৪
মেয়র জাহাঙ্গীরের পদের বিষয়ে হাইকোর্টের রায় বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট এম কে রহমান, ব্যারিস্টার বেলায়েত হোসেন

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ বিষয়ে রায় দেবেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ মার্চ) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন, অ্যাডভোকেট এম কে রহমান, ব্যারিস্টার বেলায়েত হোসেন। 

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD