Logo

আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৩, ০৮:১৩
আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক শামসুজ্জামানকে
ছবি: সংগৃহীত

গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসুজ্জামানকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন মামলা নম্বর ৫৮

বিজ্ঞাপন

রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিএমএম আদালতের হাজতখানার একটি সূত্র।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (২৯ মার্চ) শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। 

তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, মো. গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসুজ্জামানকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫৮।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD