Logo

সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মার্চ, ২০২৩, ০৯:৩৮
সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে রাখার আবেদন
ছবি: সংগৃহীত

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে

বিজ্ঞাপন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে তাকে। এসময় তাকে রাখা হয় আদালতের হাজতখানায়।

বিজ্ঞাপন

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে এ মামলায় জামিন চেয়ে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার আবেদন করেছেন। গতকাল (বুধবার) রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

তবে রাজধানীর তেজগাঁও থানার মামলায় এ পর্যন্ত কোনো আবেদন জমা হয়নি। বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD