Logo

বঙ্গবাজারের ঘটনা একটা দুর্ঘটনা: মির্জা আব্বাস

profile picture
জনবাণী ডেস্ক
৬ এপ্রিল, ২০২৩, ১০:১৪
বঙ্গবাজারের ঘটনা একটা দুর্ঘটনা: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি সব দোকান পুড়ে গেছে ব্যবসায়ীদের এ ক্ষতিপূরণ করা সম্ভব নয়

বিজ্ঞাপন

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের একটি দুর্ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এর মাধ্যমে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এ ক্ষতি পূরণ করার মতো নয়।

বুধবার (৫ এপ্রিল) দুপুর সোয়া ১২ টায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, আমরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি। সব দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের এ ক্ষতিপূরণ করা সম্ভব নয়। আমরা চেষ্টা করবো ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকাল ৬টার দিকে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আগুন নেভাতে সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট।

এরপর সেখানে নির্বাপণ কাজে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যসহ র্যাব, বিজিবি ও ওয়াসার সদস্যরা।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD