Logo

ঈদে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ

profile picture
জনবাণী ডেস্ক
১০ এপ্রিল, ২০২৩, ১০:৩৭
ঈদে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে খেয়া নৌকা দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে

বিজ্ঞাপন

ঈদযাত্রা নিরাপদ করতে নৌপথে ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌ পুলিশ। আগামী ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে।

রবিবার (৯ এপ্রিল) নৌপুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

গুলশান নৌপুলিশ হেডকোয়াটার্সের কনফারেন্স রুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ১৭ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। এছাড়া সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। 

তিনি আরও জানান, খেয়া নৌকা দিয়ে পারাপার সাবধানতার সঙ্গে করতে হবে। এ সময়ে লঞ্চ চলাচল ও মালামাল আনা নেয়া বেড়ে যায়৷। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। শেষ সময়ে গার্মেন্টসগুলোতে ছুটি হয়। সেকারণে লঞ্চে চাপ বাড়বে। 

বিজ্ঞাপন

আইন কঠোর ভাবে পালন করার চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, আইন প্রয়োগ না করলে সঠিকভাবে কিছু হয় না।

বিজ্ঞাপন

এসময় লঞ্চ মালিকদের থেকে জানানো হয় ‘আমরা মটর সাইকেল বহন করবোনা’। এজন্য লঞ্চঘাটে মটরসাইকেল যাতে না প্রবেশ করতে পারে সে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD