জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি দেশে ফেরেন। সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা প্রত্যক্ষ করেন এবং তাদের উৎসাহ দেন।
এ ছাড়া সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ আর্মির পোস্টে বলা হয়, উচ্চপর্যায়ের এসব বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।








