জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের বিষয়ে দলটির চিঠি পেলেও এ মুহূর্তে তার সংসদ সদস্য পদ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুর এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
জি এম নজরুল ইসলামের সদস্যপদ নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সংসদ সদস্যের বিষয়ে স্পিকারের কাছ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতের দেওয়া চিঠির বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে দলটির নিজস্ব প্যাডে একটি চিঠি নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল। সেখানে জানানো হয়, জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এই চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে কোনো ব্যবস্থা নিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব স্পষ্টভাবে জানান, সে সুযোগ নেই।
তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের সরাসরি কিছু করার সুযোগ নেই। বিষয়টি সংসদ সচিবালয় থেকে জানানোর বিধান রয়েছে। নির্বাচন কমিশনের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা করা। পরবর্তী আইনি বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের আওতাভুক্ত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসি সচিব আরও বলেন, স্পিকার বা সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পেলে সেটির ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।
এদিকে আগামী নভেম্বর মাসে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কমিশন সিদ্ধান্ত নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।








