Logo

গুচ্ছের আবেদন শুরু মঙ্গলবার থেকে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৩, ০৮:৩৪
গুচ্ছের আবেদন শুরু মঙ্গলবার থেকে
ছবি: সংগৃহীত

উপাচার্যদের এক জরুরি সভায় ভর্তির আবেদন শুরু থেকে শেষ এবং ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়

বিজ্ঞাপন

গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রম ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ এপ্রিল শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

রবিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের এক জরুরি সভায় ভর্তির আবেদন শুরু থেকে শেষ এবং ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। 

বিজ্ঞাপন

সভা সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এছাড়া ৩ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞাপন

এ দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভার কারণে গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সময় একদিন পিছিয়ে দেয়া হয়েছে। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম শান্তনু বলেন, ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত গুচ্ছ ভর্তির আবেদন গ্রহণ চলবে। ভর্তি পরীক্ষা শুরু হবে ২০ মে।

বিজ্ঞাপন

এদিকে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবারও ২২ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বছর গুচ্ছ যেভাবে চলছিল এবারও সেভাবেই চলবে। আগামীকাল সোমবার রাতে গুচ্ছের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD