Logo

ঘোড়াঘাটের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল লতিফ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মে, ২০২৩, ২৪:২৩
ঘোড়াঘাটের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আব্দুল লতিফ
ছবি: সংগৃহীত

এ নিয়ে তিনি চতুর্থ বারের মত কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন

বিজ্ঞাপন

দিনাজপুরের ঘোড়াঘাটে কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন হয়েছেন পুড়ইল ডুগডুগীহাট কারিগরি কলেজের প্রভাষক (ইংরেজি) মো. আব্দুল লতিফ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক গঠিত যাচাই বাছাই কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচন করেন। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। 

বিজ্ঞাপন

আব্দুল লতিফ ২০১২ সালে পুড়ইল ডুগডুগীহাট কারিগরি কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন। এ নিয়ে তিনি চতুর্থ বারের মত কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি ঘোড়াঘাট সাহিত্য পরিষদের ক্যাশিয়ারের দায়িত্বসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। এছাড়াও তার রচিত ক্ষণিকের মুসাফির কাব্যগ্রন্থ সহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD