Logo

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুষ্টিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
২৯ নভেম্বর, ২০২৬, ১৯:০২
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে কুষ্টিয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে রবিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি।

এতে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, কুষ্টিয়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সাবেক সিনিয়র সহসভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক মুজাক্কির রহমান রাব্বি এবং সাবেক ছাত্রনেতা আরাফাত জুবায়ের নয়নসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ও পরিকল্পিত সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যুবদলের নেতাকর্মীরা সব সময় রাজপথে সক্রিয় থাকবেন বলেও তাঁরা ঘোষণা দেন।

সমাবেশ শেষে বিজয় উল্লাস চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া বড় বাজারের লাভলি টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD