দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে যা বললেন ইমরান

যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো
বিজ্ঞাপন
পাকিস্তান সরকার দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও তার দল পিটিআইয়ের নেতাদের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকার আশঙ্কা করছে ইমরান খান বিদেশে পালিয়ে যেতে পারেন৷
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়ে ইমরান খান বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই৷ উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
বিজ্ঞাপন
টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷
বিজ্ঞাপন
তিনি আরও বলেছেন, 'যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো৷ বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।'
বিজ্ঞাপন
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ








