Logo

ইরানে জেনারেলদের জানাজায় জনসমুদ্রে রূপ নিলো তেহরান

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৫, ০১:৪৮
ইরানে জেনারেলদের জানাজায় জনসমুদ্রে রূপ নিলো তেহরান
ছবি: সংগৃহীত

ইরানে জেনারেলদের জানাজায় জনসমুদ্রে রূপ নিলো তেহরান

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে আবারও বোমা হামলা। তবে এর মাঝেই তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানি কমান্ডার এবং বিজ্ঞানীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) জানাজায় অংশ নিতে দেশটির রাজধানীতে উপস্থিত হয়েছে হাজার-হাজার মানুষ। এ সময় ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সভাপতি আজিজি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১২ দিনের এই সংঘাত আবারও প্রমাণ করেছে যে, ইরানের জাতীয় ঐক্য কতাটা শক্তিশালী। এটি একটি পরম সত্য যে, আমরা কখনও আত্মসমর্পণ করিনি, বরং সর্বদা শত্রুকে আমাদের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সহিংসতা এবং হতাহতের ঘটনা সত্ত্বেও, ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে ইরানের প্রতিপক্ষরা ইরানের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছে। শত্রুরা ইরানি জনগণের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আইএইএ যদি জোর করে পরিদর্শনে আসে, তাহলে সেটা কোনো চুক্তির অংশ নয় এবং এর পেছনে খারাপ উদ্দেশ্য থাকতে পারে। ইরান নিজের স্বার্থ ও জনগণকে রক্ষা করতে যেকোনো পদক্ষেপ নিতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD