Logo

৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে রিজার্ভ দিয়ে: অর্থমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৩, ০২:৩৭
৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে রিজার্ভ দিয়ে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

একই সময়ে অতি দারিদ্র্যের হার ২৫.১ শতাংশ থেকে তিন-চতুর্থাংশ হ্রাস পেয়ে ৫.৬ শতাংশ হয়েছে

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশে রিজার্ভের পরিমাণ দিয়ে সাড়ে চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর যাবো।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করার সময় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, জনগণের ওপর বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব প্রশমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে অর্ধেকেরও বেশি কমে ২০২২ সালে ১৮.৭ শতাংশে নেমে এসেছে। একই সময়ে অতি দারিদ্র্যের হার ২৫.১ শতাংশ থেকে তিন-চতুর্থাংশ হ্রাস পেয়ে ৫.৬ শতাংশ হয়েছে।

তিনি বলেন, বাজেটের আকার ২০০৭-০৮ অর্থবছরের ৭৯ হাজার ৬১৪ কোটি টাকার তুলনায় সাড়ে নয়গুণের বেশি বৃদ্ধি করে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। 

বিজ্ঞাপন

বাজেটে মোট ঘাটতির পরিমাণ (অনুদান ছাড়া) দুই লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। অনুদানসহ এ ঘাটতি দুই লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। বিশাল এ ঘাটতি পূরণে সরকার কোন খাত থেকে কত টাকা ঋণ নেবে তারও একটি ছক তৈরি করেছে। 

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেট আগামী ২৬ জুন অনুমোদন করা হবে। ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD