সরিষাবাড়ীতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বক্তারা দেশ গড়ার কাজে যুবদের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান
বিজ্ঞাপন
‘বাংলাদেশের সমৃদ্ধি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জুন) সরিষাবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, জেলা আওয়ামী লীগের সাবেক উপ দপ্তর সম্পাদক ও শুশীল সমাজের প্রতিনিধি এডভোকেট জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর ও উপজেলা সমবায় কর্মকর্তা আ. হালিম উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কর্মশালায় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রতন মিয়ার সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য রাখে।
বিজ্ঞাপন
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা দেশ গড়ার কাজে যুবদের সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
জেবি/ আরএইচ/








