ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসানুল আলম

তিনি চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিজ্ঞাপন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল)-এর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) এ সভায় সর্বসম্মতিক্রমে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসানুল আলম। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।
তিনি চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আহসানুল আলম ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোং এর চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত থেকে তার পরিবারকে সহযোগিতা করে আসছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সোসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বিজ্ঞাপন
এছাড়াও তিনি ইনফিনিয়া গ্রুপের চেয়ারম্যান ও নরিনকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সম্মানিত পরিচালক।
বিজ্ঞাপন
আহসানুল আলম তার গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন








