Logo

শ্রীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০১:২৩
শ্রীনগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

সুমাইয়া নাম ঠিকানা যাচাই করতে গিয়ে অয়নের নাম ঠিকানা ভুয়া দেখে হতাশ হয়ে পরে

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পাটাভোগ ইউনিয়নের মুশরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের (১২) সাথে এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে অয়ন ছদ্ম নামের ওই যুবক গা ঢাকা দেয়। সুমাইয়া নাম ঠিকানা যাচাই করতে গিয়ে অয়নের নাম ঠিকানা ভুয়া দেখে হতাশ হয়ে পরে। পরে শনিবার বাড়ির লোকজনের অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুমাইয়ার বাবা জাহাঙ্গীর হোসেন জানান, তার মেয়ে আত্মহত্যার আগে চিরকুট লিখে গেছে। জাহাঙ্গীর হোসেন মুশরিপাড়া এলাকায় আবুল চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। তিনি ঢাকায় ফেরি করে ভাঙারি ব্যবসা করে সংসার চালান। 

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম বলেন, অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কিশোরীর পরিবার কারো বিরুদ্ধে অভিযোগ দিতে ইচ্ছুক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD