পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে ব্রাহ্মণপাড়ায় আলোচনা সভা

পবিত্র আশুরা ও শোহাদায়ে কারবালার স্মরণে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪ নং শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় শশীদল পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত শশীদল ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবু হানিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম রেজভী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ব্রাহ্মণপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা মো. হাবিবুর রহমান মমতাজি এবং শশীদল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ কারী মাওলানা রায়হান রেজা কাদরী।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন রেজভী, ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জীবন, জাহাঙ্গীর আলম বাচ্ছু, হানু মিয়া বারী, মো. ছিদ্দিকুর রহমান বিডিআর, মাওলানা আবদুল ওহাব, ছাদেকুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, শামীম রাজা, হাফেজ আবদুর রৌফ ও মো. আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) শাহাদাত বরণ করেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে চলার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, হোসাইনী আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা রাখতে হবে।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।








