Logo

‘গণভোট নিয়ে টালবাহানা চলবে না, আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ’

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৭ অক্টোবর, ২০২৬, ২১:৫৫
‘গণভোট নিয়ে টালবাহানা চলবে না, আগামীর বাংলাদেশ হবে জামায়াতের বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত জনগণ ঘরে ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, “গণভোট নিয়ে কোনো টালবাহানা চলবে না। আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, ২৮ অক্টোবর যারা শহীদ হয়েছিলেন তাদের বাংলাদেশ।”

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে—এমন প্রেক্ষাপটে দলটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে শহীদদের কারণে তা সম্ভব হয়নি। জামায়াতের শক্তি বুঝতে পেরে দলটির ওপর স্টিমরোলার চালানো হয়েছে এবং বারবার জামায়াতে ইসলামীকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার কথা ছিল। দলটি সম্মানজনকভাবে দুই কোটি ৩৮ লাখ ভোট পেয়েছে। বাংলাদেশে ১১-দলীয় জোট ৩৯ শতাংশ ভোট পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গণভোটের রায় প্রসঙ্গে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করেছে। গণভোটের রায় বাস্তবায়ন করেই জনগণ ঘরে ফিরবে। আগামীতেও জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় ২৮ অক্টোবরের বিপ্লবী চেতনাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শাহজাহান চৌধুরী।

সমাবেশে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীন। কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

বিজ্ঞাপন

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল থানা জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল ইসলাম ও ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD