পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্বোধনী মঞ্চ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সাবেক সহসভাপতি নুরুল আমিন লিটন গাজীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং নানা রঙের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্যাপন করা হয়।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শুভ শুভ শুভদিন’ স্লোগানে ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিটি বনানী মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা শহীদ হৃদয় চত্বরে গিয়ে কর্মসূচিতে অংশ নেয়।
নুরুল আমিন লিটন গাজীর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী মঞ্চ ও র্যালিকে কেন্দ্র করে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যুবদল ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উদ্বোধনী মঞ্চে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন আয়োজক নুরুল আমিন লিটন গাজী। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক কার্যক্রমে যুবসমাজের ভূমিকা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান নান্নু। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল আমিন রেজা এবং পটুয়াখালী পৌর যুবদলের সদস্যসচিব মো. জসিম উদ্দিন। এ ছাড়া মো. গোলাম রব্বানী, মো. মহসিন রেজা ইমরানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।








