Logo

মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা কাউসারের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ২০:২১
মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা কাউসারের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা
ছবি প্রতিনিধি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক কাউসারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

বিজ্ঞাপন

শোভাযাত্রাটি কাকরাইল থেকে শুরু হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করে। পরে এটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে ওমর ফারুক কাউসার বলেন, দেশনায়ক তারেক রহমানের যেকোনো নির্দেশনা বাস্তবায়ন এবং দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে। নেতাকর্মীদের ত্যাগ ও তিতীক্ষাকে ধারণ করে ভবিষ্যতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি জিকরুল হাসান, হুমায়ুন কবির, রনি আহমেদ, উজ্জ্বল হোসেন ও আহসান হাবীব। এ ছাড়া পল্টন থানার পারভেজ, আব্দুল্লাহ আল মামুন, মাসুম আহাদ, রুবেল মাহমুদ ও খোরশেদ আলম রকি অংশ নেন।

কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান রেজা, সাবেক সহসাধারণ সম্পাদক খন্দকার রাজ্জাকুর রহমান রাজ, শামীম হোসেনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD