মিষ্টির শূন্য আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে এলিজা জামানের মনোনয়নপত্র পরীক্ষা করে বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দিন খান।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসনটিতে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ফলে এলিজা জামানই একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্ধারিত আইনগত প্রক্রিয়া, আপিল নিষ্পত্তি এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডায় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল প্রকাশ করে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক এলিজা জামানকে সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।








