Logo

নিরপেক্ষ গণমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: রাগীব রউফ

profile picture
উপজেলা প্রতিনিধি
ভেড়ামারা, কুষ্টিয়া
২৬ জুন, ২০২৬, ২১:৫১
নিরপেক্ষ গণমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকবো: রাগীব রউফ
ছবি: প্রতিনিধি

স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় ভেড়ামারা প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, ভেড়ামারা পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আমীন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহ্বায়ক হাফিজুর রহমান জিন্নাহ।

বিজ্ঞাপন

এছাড়াও বিএনপি নেতা শিহাবুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরামসহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ডাঃ আমিরুল ইসলাম মান্নান স্বাগত বক্তব্য দেন। সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি রেজাউল করিম ও দৈনিক কালবেলার প্রতিনিধি বুলবুল আহমেদ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) এলাকার বিভিন্ন জনদুর্ভোগ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বর্তমান চ্যালেঞ্জ এবং সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, সমাজের সঠিক চিত্র তুলে ধরতে এবং অবহেলিত মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সাহসী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় তিনি পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের টেকসই উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ভেড়ামারা উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দৈনিক জনবাণী পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক ওয়ালিউল ইসলাম ওলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ্যানেল এস-এর ভেড়ামারা উপজেলা করেসপন্ডেন্ট মনোয়ার হোসেন মারুফ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD