Logo

সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৯ জুন, ২০২৩, ০৬:৩০
সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সেন্ট্রাল হসপিটালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক।

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


রবিবার (১৮ জুন) বিকেলে রাজধানীর নিপসমে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: বিএসএমএমইউর অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হবে: স্বাস্থ্যমন্ত্রী


স্বাস্থ্যমন্ত্রী বলেন, “সেন্ট্রাল হসপিটালের ঘটনাটি আমাদের নজরে এসেছে। সেখানে একজন প্রসূতি মায়ের মৃত্যু খুবই দুঃখজনক। সেন্ট্রাল হসপিটালে আমরা টিম পাঠিয়েছিলাম, কী কী জিনিসের ঘাটতি ছিল সেখানে গিয়ে তারা সার্বিক অবস্থা দেখেছে। অপারেশনসহ কিছু কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়েছে। যে পর্যন্ত তাদের ঘাটতিগুলো পূরণ না হবে সে পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।”


আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সব হাসপাতালকে প্রস্তত থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী


তিনি আরও বলেন, “সেন্ট্রাল হসপিটালের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। এখন তো বিষয়টি পুরোপুরি আইনের হাতে চলে গেছে। এখন যা ব্যবস্থা নেয়া হয়, সেটা আইনানুযায়ী নেয়া হবে।”


জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD