১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার প্রাথমিকভাবে ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রতি ফ্যামিলি কার্ডে নারী ও পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে আড়াই হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য গঠিত কমিটির সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিষয়টি চূড়ান্ত করা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সারাদেশের প্রাথমিক ১৪টি উপজেলায় এই কার্ড বিতরণ করা হবে।
বিজ্ঞাপন
নারী ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ১৪টি ইউনিয়নকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতিটি উপজেলা এই সুবিধার আওতায় আনা হবে। ফ্যামিলি কার্ড কর্মসূচিটি সার্বজনীনভাবে সম্প্রসারণ করা হবে।








