Logo

ফের শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ কাঁপল সারাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:০৮
ফের শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ কাঁপল সারাদেশ
ছবি: সংগৃহীত

আজ (শুক্রবার) দুপুর পৌনে ২টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ঘটেছে দুপুর ১টা ৫২ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩ এবং উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। সাতক্ষীরায় মানুষ ঝাঁকুনি বেশ শক্তভাবে অনুভব করেছেন। মসজিদে নামাজ পড়ার সময় অনেকেই আতঙ্কিত হয়ে বাইরে বের হয়েছেন।

বিজ্ঞাপন

এর বাইরে খুলনা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়াতেও কম্পনের খবর পাওয়া গেছে।

ফেব্রুয়ারির প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

বিজ্ঞাপন

মাসের শুরুতে সিলেটে ৩ মাত্রার মৃদু কম্পন রেকর্ড করা হয়েছিল। ৩ ফেব্রুয়ারি সেদিন তিনবার কম্পন অনুভূত হয়, যার মধ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রা এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার দুটি কম্পন ছিল। পরবর্তী সময়ে ৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটে আরও দুইবার এবং ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সব মিলিয়ে ফেব্রুয়ারির ২৬ দিনে দেশ আটবার কেঁপেছে।

জেবি/আরএক্স/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD