Logo

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৮
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আয়োজনে বরিশাল ও পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে চাই। বর্তমানে ডিজিটাল মাধ্যমের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যা আমাদের আগে ছিল না। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করা হবে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মন্ত্রী ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করেন। বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD