জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহায়ক কর্মচারী নিয়োগ পরীক্ষা চলাকালে রাজধানীর বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর পরীক্ষাকেন্দ্র ঢাকা কলেজে এক ভুয়া পরিচয়ধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালে অভিযুক্ত ব্যক্তি নিজেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ সময় তার কাছে একটি ভুয়া আইডি কার্ড পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে বিষয়টি দায়িত্বপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হলে তাকে আটক করা হয়।
পরে উপস্থিত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট) জনাব আরিফুল ইসলাম সামারি ট্রায়ালের মাধ্যমে ঘটনাস্থলেই অভিযুক্তকে ৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিজ্ঞাপন
আটক ব্যক্তির নাম আইডি কার্ড অনুযায়ী মর্জিনা খাতুন (৩৭) বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও প্রতারণা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।








