Logo

ইসির নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাসদ

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ২৪:১২
ইসির নিবন্ধন পেয়েছে বাংলাদেশ জাসদ
ছবি: সংগৃহীত

জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি।

সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/  

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD