Logo

১৬ দিনে রেমিট্যান্স এলো ১১২ কোটির ডলার

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০১:১৬
১৬ দিনে রেমিট্যান্স এলো ১১২ কোটির ডলার
ছবি: সংগৃহীত

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

চলতি জুন মাসের প্রথম ১৬ দিনে  প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। 

রবিবার (১৮ জুন) এ তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরের শেষ মাস জুনের ১৬ দিনে প্রতিদিন বৈদেশিক আয় এসেছে ৭ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৭৫০ ডলার। মে মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৫ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

বিজ্ঞাপন

এছাড়া জুন মাসে ১৬ দিনে প্রবাসী আয় এসেছে ১১২ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার; টাকার অঙ্কে যা ১২ হাজার ২১৬ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসেবে)।

বিজ্ঞাপন

এর আগে গত বছরের জুন মাসে প্রবাসীরা প্রতিদিন পাঠিয়েছিলেন ৬ কোটি ১২ লাখ ৪২ হাজার ৩৩৩ ডলার। এ বিবেচনায় জুন মাসে রেমিট্যান্স বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD