Logo

টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে: খাদ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ০১:২০
টিসিবি কার্ডধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে: খাদ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রতি মাসে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন প্রতি মাসে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল দেয়া হবে।

রবিবার (২৫ জুন) বোরো সংগ্রহ অভিযানের অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন

খাদ্যমন্ত্রী আরও বলেন, টিসিবি কার্ডে যে মালামাল দেয়া হয় প্রতিব্যক্তি তার সঙ্গে প্রতি মাসে ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাবেন। 

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে টিসিবি কার্ড ধারীদের স্মার্ট কার্ড দেয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত ১৮ লাখ ৬৭ হাজার টন খাদ্যমজুদ আছে। আপদকালীন সংগ্রহ ১৪ লাখ টন সংগ্রহে থাকার কথা থাকলেও সে তুলনায় সাড়ে ৪ লাখ টন খাদ্য বেশি মজুদ রয়েছে বলে জানান তিনি। 

বিজ্ঞাপন

চালের দাম স্থিতিশীল আছে উল্লেখ করে তিনি জানান, নতুন আইন চলতি অধিবেশনে পাশ হবে। এর ফলে অনেক খাদ্য বান্ধব সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD