Logo

দুমকিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ০২:২৬
দুমকিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

প্রতিদিনের মত রুবেল রবিবার সকালে ডিবিএল কোম্পানিতে কাজের জন্য লেবুখালি পায়রা সেতুর উত্তর পাড়ে ঢালে নিজের চালিত বাই সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনায় মোঃ রুবেল সিকদার (২৮) এক যুবক ইন্তেকাল করেছেন। 

রবিবার (২৫ জুন) সকাল তিনি শেখ হাসিনা ক্যান্টনমেন্ট  সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেন। 

বিজ্ঞাপন

জানা যায়, প্রতিদিনের মত রুবেল রবিবার সকালে ডিবিএল কোম্পানিতে কাজের জন্য লেবুখালি পায়রা সেতুর উত্তর পাড়ে ঢালে নিজের চালিত বাই সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে তাকে ক্যান্টনমেন্টের ভিতরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। মৃত্যু রুবেল উপজেলার লেবুখালি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাবিব সিকদারের ছেলে।

বিজ্ঞাপন

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেহেতু মৃত্যুর কারন আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি এবং অভিভাবকদের কোন অভিযোগ পাওয়া যায়নি তাই ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD