Logo

রাজধানীতে চলছে পশু কোরবানি

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৩, ১৯:৫৭
রাজধানীতে চলছে পশু কোরবানি
ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে পশু কাটার কাজ ব্যহত হচ্ছে সারারাত গুড়িগুড়ি বৃষ্টি হলেও ভোর থেকে বৃষ্টি বাড়তে থাকে পরে তা মুষলধারে শুরু হয়

বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা আজ। নামাজের পর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি। 

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৭টায় ঈদের প্রথম জামাতের পর পরই শুরু হয় কোরবানি। সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 

বিজ্ঞাপন

এদিকে মুষলধারে বৃষ্টির কারণে পশু কাটার কাজ ব্যহত হচ্ছে। সারারাত গুড়িগুড়ি বৃষ্টি হলেও ভোর থেকে বৃষ্টি বাড়তে থাকে। পরে তা মুষলধারে শুরু হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগ, আজিমপুর, পলাশী ঘুরে দেখা গেছে, বাসা বাড়ির সামনে কোরবানির পশু গরু-ছাগল জবাই করা হয়েছে। কসাইরা সেসব কেটে প্রস্তুত করছেন।

বিজ্ঞাপন

এদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত করা হয়েছে লোকবল। বিভিন্ন মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট ভ্যান, কোদালসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তর উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে গত মঙ্গলবার থেকে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD